গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে ডাকাত সেজে ঢুকে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকার গায়েনবাড়ী এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১০-১২ জনের একটি সশস্ত্র দল রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকেই পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের চিৎকারে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ কামরুন নাহার আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাত বেশে এসে দুর্বৃত্তরা এই পরিকল্পিত হামলা চালিয়েছে।
গাজীপুর পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনাস্থলে ক্রাইমসিন ইউনিটের সদস্যরা কাজ করছেন। অপরাধীদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। বাড়ির ভেতরে আলামত সংগ্রহের পর হামলার প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় আরও দুজন আহত হয়েছেন।
ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা।
সূত্র: Daily Amar Desh