সরওয়ার কামাল কক্সবাজার-১৪ই আগষ্ট >>> নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ বাস্তবায়নের লক্ষে কক্সবাজার জেলা ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই আগষ্ট কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন,জেলা ক্রীড়া কর্মকর্তা মো আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নের জন্য জেলার ৭১টি ইউনিয়ন এবং কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ইভেন্টের দল গঠন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।