আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচেই ইতিহাস গড়েছে ঘরোয়া ক্লাব ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করেছে তারা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ফর্টিস। বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে তৃতীয় স্থান অর্জন করায় এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায় দলটি, কারণ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী ফিফার নিষেধাজ্ঞার কবলে রয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফর্টিস একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোল পায়নি। ২২ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফর্টিসের ওমর বাবু; তার শটটি সাইড পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। সফরকারী মুরাস ইউনাইটেডও পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়েছে, তবে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে মুরাস বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও ফর্টিসের শ্রীলঙ্কান গোলকিপার সুজন পেরেরার অসাধারণ দক্ষতায় তারা সফল হতে পারেনি। ম্যাচের ৫২ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় ফর্টিস। ওমর বাবুর দেওয়া থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ইব্রাহিম বাঁ পায়ের শটে মুরাসের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও মুরাসের গোলকিপারের দুর্দান্ত সেভে তা সম্ভব হয়নি।
ম্যাচের ৭৪ মিনিটে নাটকীয় মোড় নেয় যখন এরিক বিস্তার হাতে বল লাগলে পেনাল্টি পায় মুরাস ইউনাইটেড। তবে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে পারেননি আতাবায়েভ এরবল। তার ডান পায়ের শটটি সাইড পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ১-০ গোলের এই জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস এফসি, যা তাদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
৫২ মিনিটে ফর্টিসকে আনন্দের উপলক্ষ এনে দেন ইব্রাহিম।
৫৬ মিনিটে আরো একটি গোল পেতে পারত ফর্টিস।
৭৪ মিনিটে মাদানভ ইসমইলোভিচের শট বক্সের ভেতর এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টি পায় মুরাস।
আন্তর্জাতিক অঙ্গনে জয় দিয়ে যাত্রা করল দেশের ফুটবলের সম্ভাবনাময় এ ক্লাবটি।
ধারার বিপরীতে গিয়ে দারুণ এক গোল উপহার দেন তিনি।
সূত্র: Daily Amar Desh