খাগড়াছড়ি পানছড়ি প্রতিনিধি মোঃ নূর হোসাইন বাবু >>> খাগড়াছড়ি পানছড়ি উপজেলার আয়ুবনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফাতেমানগর বেসরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের আসবাবপত্র সংকটের নিরসন হয়েছে। এতদিন প্রয়োজনীয় টেবিল-চেয়ারের অভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।শিক্ষার্থীদের এই দুর্ভোগ দূরীকরণে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়ার তদারকি ও প্রচেষ্টায় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটির সার্বিক সহযোগিতায় বিদ্যালয় দুটিতে নতুন আসবাবপত্র প্রদান করা হয়েছে। এর আওতায় প্রতিটি বিদ্যালয়ে ৪৫ জোড়া করে মোট ৯০ জোড়া টেবিল ও চেয়ার হস্তান্তর করা হয়।আজ ১০ আগস্ট (সোমবার) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মালামাল হস্তান্তর করেন:মোঃ বেলাল হোসেন, সভাপতি, পানছড়ি উপজেলা বিএনপি ও সহ-সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি, পানছড়ি উপজেলা বিএনপি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক, পানছড়ি উপজেলা বিএনপি উপকরণ হস্তান্তরকালে নেতৃবৃন্দ বলেন,”তৃণমূল পর্যায়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই আসবাবপত্রের ফলে শিক্ষার্থীরা এখন শ্রেণিকক্ষে স্বাচ্ছন্দ্যে পাঠগ্রহণ করতে পারবে।”বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় অভিভাবকগণ সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।