লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। দেশটির দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যখন রোমে বৈরুত ও তেলআবিবের মধ্যে সংঘাত অবসানের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনা চলছিল, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা লেবাননের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাচ্ছে। এর আগে ইসরাইল লেবাননের মানসৌরি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকাটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
সূত্র: Manab Zamin – International