ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কোওসারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক নীতিকে ‘পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত’ বলে অভিহিত করেছেন। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
কোওসারির ভাষ্যমতে, ট্রাম্প ৭৫ বার দাবি করেছেন যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে, অথচ বাস্তবে তা এখনো বন্ধ রয়েছে। এছাড়া ট্রাম্প ১০৬ বার ‘ইরানের পরাজয়’ নিয়ে কথা বললেও একই সঙ্গে ৮৮ বার তেহরানের সঙ্গে ‘আসন্ন চুক্তি’ হওয়ার দাবি করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ইরানের সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যেই সমঝোতা হতে পারে। তবে তেহরান বরাবরই ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে আসছে।
সূত্র: Daily Amar Desh – International