২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের গৌরবময় ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে এই জাদুঘরের উদ্বোধন করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক, বীর শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো স্মরণ করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ সংরক্ষিত রয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের ঘটনাপ্রবাহ ও জনগণের সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। উদ্বোধনের দিন অর্থাৎ ৫ আগস্ট জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে ৬ আগস্ট থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
তবে ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: Daily Adin