ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম,প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ এক দূর্ধষ অভিযান পরিচালনা করে ৪চোরাই সিএনজি উদ্ধার করে এবং ৩আন্ত:জেলা চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করে।পটিয়া থানা সূত্রে জানা যায়,রবিবার (২রা আগস্ট) দুপুর দেড়টায় গোপন সূত্রে খবর পেয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকের নেতৃত্বে এস আই (নি:)মো: আখতার হোসেন এএসআই (নি:)মনির হোসেন,এএসআই (নি:)আল আমিন খান এবং সঙ্গীয় একদল ফৌর্স নিয়ে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মোটরস-এর সামনে অভিযান চালিয়ে সিএনজি ক্রয় বিক্রয় সময়ে হাতে নাতে একটি আন্ত:জেলা সংঘবদ্ধ ৩জন চোর চক্রের সদস্য গ্রেফতার করা হয় এবং ৩টি নম্বর বিহীন ও রেজিষ্ট্রেশন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩সহ ৪টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত চোর সদস্যরা হলেন ১/মো:নুরুল আমিন(৩০)২/উজ্জ্বল মিয়া (৩৬)ও রিমন আহমদ (২৭)।পটিয়া থানার ইনচার্জ জিয়াউল হক বলেন,পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ৩সদস্য সহ ৪চোরাই সিএনজি উদ্ধার করে।উদ্ধারকৃত সিএনজির প্রকৃত মালিক সনাক্তকরণ এবং এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় পটিয়া থানায় মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোর্পদ করা হয়।চট্টগ্রাম জেলা পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিছে,চোরাই যানবাহন ক্রয়-বিক্রয় ,সংঘবদ্ধ অপরাধ,মাদক সেবন বিক্রির সঙ্গে জড়িত কোনো চক্রের বিরুদ্ধে কোন ছাড় দেয়া যাবে না।