সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা >>> জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বাজারে মৌলবী বাড়ি জামে মসজিদের সামনে থেকে বাদ আসর আড়াইহাজার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়।মিছিলটি নিউমার্কেট এর সামনে যাওয়ার পর বিএনপির সন্ত্রাসীদের খুশি করার জন্য পুলিশ বেরিকেট সৃষ্টি করে এবং মিছিলে বাধা প্রদান করে।একটু সামনে এগিয়ে গেল দুই দিকে দু’টি রাস্তা। তার যে কোন এক দিকে যাওয়ার জন্য জামায়াত নেতৃবৃন্দ পুলিশের কাছে অনুমতি চায়। কিন্তু পুলিশ কোনভাবেই অনুমতি দিতে রাজি হয়নি। ফলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল সেখানেই সমাপ্তি করতে হয়।সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদ্য সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় নেতা মমিনুল হক সরকার, জেলার সমাজ কল্যাণ সেক্রেটারী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও মাওলানা মনিরুল ইসলাম।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগের দিন বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৩ জন জামায়াত কর্মী আহত হওয়ায় এবং আজ বিএনপির সন্ত্রাসীদের খুশি করার জন্য পুলিশের ভূমিকা দেখে মনে হয় বর্তমান সরকার পতিত ফ্যাসিষ্টের পথেই হাঁটছে।এ অবস্থা জাতির জন্য কোনভাবেই কল্যাণকর নয়। গণভোটের গণরায়কে অনতিবিলম্বে কার্যকরি করার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।এ বিষয়ে পুলিশ জানায় আমরা নিরাপত্তার স্বার্থে এটি করতে বাধ্য হয়েছি।