আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের স্বনামধন্য চিকিৎসাপ্রতিষ্ঠান আশ শেফা হসপিটাল (প্রাঃ) লিঃ-এ পুনরায় নিয়মিতভাবে চিকিৎসাসেবা ও চেম্বার পরিচালনা শুরু করেছেন এলাকার পরিচিত মুখ, বিশিষ্ট চিকিৎসক ডা. হামিদা ইয়াছমিন জেসি।সম্প্রতি এক বার্তায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. হামিদা ইয়াছমিন জেসি জানান, চিকিৎসাসেবার শুরু থেকেই আশ শেফা হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা, সার্বিক সহযোগিতা এবং সুন্দর কর্মপরিবেশ তার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।কিছুদিন পার্শ্ববর্তী অন্য একটি হাসপাতালে চেম্বার পরিচালনা করলেও, রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা, পেশাগত স্বাচ্ছন্দ্য এবং অনুকূল কর্মপরিবেশের কথা বিবেচনা করে তিনি পুনরায় আশ শেফা হাসপাতালেই ফিরে আসার এই সিদ্ধান্ত নিয়েছেন।ডা. হামিদা ইয়াছমিন জেসি আরও বলেন, রোগীদের আস্থার প্রতি সম্মান জানিয়ে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান এবং পেশাগত মূল্যবোধ বজায় রাখাই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। এ জন্য তিনি এলাকার সকল রোগী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।এখন থেকে তিনি নিয়মিতভাবে কেরানীহাটের আশ শেফা হসপিটাল (প্রাঃ) লিঃ-এ রোগী দেখবেন। তার চিকিৎসাসেবা গ্রহণ করতে ইচ্ছুক রোগীদের সিরিয়াল ও প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৮৭৮-৩৫৩০২৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।