মহেশখালী সংবাদদাতা।। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সকাল ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুবকর ছিদ্দিক, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, মহেশখালী উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা ফাহমিদা আক্তার, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদ, হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম সিকদার, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ব্যক্তিগত সহকারী তারেক রহমান জুয়েল, কোস্ট গার্ডের প্রতিনিধিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভায় মহেশখালীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক পাচার প্রতিরোধ, সোনাদিয়ার অবৈধ কটেজ জোন বন্ধ, অবৈধ বালু উত্তোলন রোধ এবং সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।