সরওয়ার কামাল কক্সবাজার।। পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ করা হয়েছে। ২৯ জুলাই সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে বীজতলা তৈরির জন্য ৫ কেজি করে রোপা আমন বীজ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- পেকুয়া থানার ওসি মেহেদী হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত কৃষিকাজে ফিরিয়ে আনতে এবং চলতি আমন মৌসুমে উৎপাদন স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।