আবদুর রাজ্জাক।। সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের দুই শীর্ষ মাদক কারবারিকে আটক আটক করেছে। শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন পাজেরো গাড়ি জব্দ করা হয়। আটককৃতরা হলেন,আব্দুল্লাহ (১৯), পিতা-আব্দুল কাদের, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-অলিয়াবাদ, আব্দুল কাদের এর বাড়ী, হাইস্কুল মাঠ সংলগ্ন, ০৫নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ও আব্দুল হালিম (৪৮), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মৃত রহিমা খাতুন, স্ত্রী-শাহেনা আক্তার, সাং-নাজিরপাড়া, চকবাজার, আজিজের বাড়ী, ০৮নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
জানা যায়, মহানগর ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবা এর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (২৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর সিএমপির কর্ণফুলী থানাধীণ মইজ্জ্যারটেক সিডিএ স্থায়ী গরুর বাজার সংলগ্ন “শুক্কুর স্টোর” নামীয় চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আব্দুল্লাহ ও আব্দুল হালিম কে আটক করে পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন পাজেরো গাড়ি জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(গ)/৩৮/৪১ মূলে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয় বলে ডিবি সূত্রে জানা যায়। (মামলা নং-২৪, তারিখ-২৪/০৭/২০২৬)