মো দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর রংপুর।
তারিখঃ ২৩ শে জুন ২০২৬ খ্রিঃ
বর্ষায় তুমি আমার বন্ধু হবে
বৃষ্টি থেমে গেলে রোদ উঠবে
চাঁদের আলোয় আমায় ছুঁবে
ইচ্ছে হলে আমায় ময়না কবে।
এক চিমটি দুঃখ দিবে
অনেক কথার গল্প হবে
দু’মুঠো রোদ কপাল ছুঁবে
দুজনের মধ্যে জুটি হবে।
মনে চাইলে ভালোবাসার পরশে
ছন্দে নামে আমায় ডাকবে
সুখের অসুখ আমায় দিবে
রাতের আড্ডায় আলে আধাঁরে।
আকাশ পানে তাঁরা গুনবে
মাঝে মধ্যে রাগ অভিমানে
আমায় তুমি শাসন করবে
প্রেমের বাতিঘরে মিলন হবে।
বৃষ্টি ঝড়ে নতুন সম্পর্কের
দুটি মনের আত্নবিশ্বাস জুড়ে
বন্ধুত্বের বন্ধনের সৃষ্টি হবে
এভাবে আজীবন আগলে রাখবে।