নিউজ ডেক্স >>> সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাপ্তাহিক সাতকানিয়া-লোহাগাড়া দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক দিদারুল আলমকে সভাপতি এবং সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটির সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।১৬ জুলাই সকালে সংগঠন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের উপদেষ্টা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি গঠন করা হয়।বিশিষ্ট রাজনীতিবিদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার কামরুল হোসাইন, রফিকুল ইসলাম, দিদারুল আলম ও মাস্টার আবু হানিফ।সভায় উপদেষ্টা কমিটির সদস্যরা বলেন, সাতকানিয়ার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নতুন কমিটির নেতৃত্বে সাতকানিয়া ক্রীড়া পরিষদ নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় নতুন সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবরকে অভিনন্দন জানিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাদের নেতৃত্বে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা কমিটির সদস্যরা।