মোঃ আল আল আমিন প্রতিনিধি >>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকন আজ ১৫ ই জুলাই বিকেল সারে তিনটায় ইউ,এস,বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালদ্বীপে পৌঁছেছেন। তার আগমন উপলক্ষে মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানান।অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ মোঃ আনোয়ার হোসেন খোকনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মালদ্বীপে স্বাগত জানান এবং তার সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন। তারা বলেন, এই সফরের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতিতে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে স্বাগত জানাতে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে মোঃ আনোয়ার হোসেন খোকন আজ ১৫:ই জুলাই মালদ্বীপ বিএনপি কর্তৃক আয়োজিত মালদ্বীপের রাজধানীর কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান সহ -মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।