ফারুকুর রহমান বিনজু পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়ন উত্তর ঈশ্বরখাইন(৮নংওয়ার্ড) গ্রামে ৮বছরের শিশু মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লার হাতে বলাৎকারের শিকার হলে পুলিশ তাকে গ্রেফতার করে।স্হানীয় সুত্রে (৫ই জুলাই সকাল ১০টায়) জানা যায়,ভিকটিম তার মাকে ব্যথার কথা বললে তার মা পাইলসের সমস্যা মনে করে ডাক্তারের কাছে নিয়ে গেলে, ডাক্তার পাইলস নয় তাকে বলাৎকার করা হয়ছে বলেন।ভিকটিম মাদ্রাসার আজিজ হুজুর সহ শিক্ষার্থী ৩জন বছর দধরে তাকে প্রতিনিয়ত বলাৎকার করে আসছে।ভিকটিমের বাড়ীর উত্তরে ঈশ্বর খাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণে চৌধুরী পাড়াস্হ আজিজিয়া নজরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র।মাদ্রাসার পরিচালক আবদুল্লাহ বলেন বর্তমান আমার মাদ্রাসায় ৬৫জন ছাত্র আছেন।এ ধরনের ঘটনা ঘটে তা আমি অনুভব করতে পারিনি।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ সদস্য পাঠিয়ে হুজুরকে গ্রেফতার করে ৫৪ধারায় আদালতে সোপর্দ করা হয়।যেহেতু ভিকটিমের অভিভাবক মামলা করতে রাজি নয়।
ভিকটিমের অভিভাবক বলেন, এটা আমারা পারিবারিক ভাবে মিমাংসা করে ফেলেছি।এতে আমাদের কোন অভিযোগ নাই।অভিযুক্ত হুজুরের বাড়ি বোয়ালখালী থানার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন(৫নং)ওয়ার্ড।এদিকে পারিবারিক ভাবে মীমাংসা হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে বলেন এই কুলংগার শিক্ষকের উপযুক্ত বিচার না করে কেন মীমাংসায় গেলেন।