মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম-কে নাগরিক সংবর্ধনা প্রদান উপলক্ষে শনিবার (৪ জুলাই) বিকাল ৩ টায় ফরিদপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ফরিদপুরের ব্যাংক এশিয়া মোড়, থানা রোডে বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল (ফরিদপুর-৪), সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ (ফরিদপুর-৩), সংসদ সদস্য ডা. ইলিয়াস আলী মোল্লা (ফরিদপুর-১) এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সাবেক বিভাগীয় প্রধান, ফরিদপুর মেডিকেল কলেজ।আয়োজকরা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলামের রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি এবং তাঁকে শুভেচ্ছা জানাতেই এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি দলীয় নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগদান করেন।