মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় পুষ্টি সেবা,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এর বাস্তবায়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।আজ ২৮ জুন (রবিবার) সকাল ৯ টায় সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স আঙ্গিনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন রুমি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোঃ আতোয়ার রৃহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনজুরুল ইসলাম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকবৃন্দ কর্মচারী কর্মকর্তা বৃন্দ ও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।ডাঃ রেহানা পারভীন বলেন – সারা দেশের ন্যায় সখিপুরে ৪৪ হাজার শিশুকে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস বয়স হতে পাঁচ বছরের কম শিশুদের বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে।