মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে ২০২৫- ২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। ২৬ জুন(শুক্রবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে গৃহস্থালী কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের জন্য মৎস্য চাষীদের মাঝে উপকরণ, মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজি বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড্ আহমেদ আযম খান এমপি।এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, উপজেলা মৎস্য অফিসার মো. বদিউজ্জামান, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবির, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উপজেলা মৎস্য অফিসার মো: বদিউজ্জামান বলেন, গৃহস্থালী কাজে ব্যবহৃত মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সবজি চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে মৎস্যচাষীদের এসব উপকরণ গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এছাড়াও মাছের পোনা মৎস্য চাষীরা চাষ করে ও গৃহস্থলী কৃষকরা বাড়ীর আঙ্গিনায় পতিত পুকুরে সঠিকভাবে পরিচর্যা লালন পালনের মাধ্যমে তাদের পরিবারের মানুষের আমিষের চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবে লাভবান হবে।উল্লেখ্য উপজেলার মোট চারজন কৃষকের মাঝে জনপ্রতি ৩০০০ টি মাছের পোনা, ১০৫ কেজি মাছের খাদ্য, বেগুনের চারা ১০ টি, মরিচের চারা ১০ টি, পেঁপের চারা ৫ টি, চুন ৫ কেজি এবং ০৫ ধরনের সবজী বীজ ( লাউবীজ, কুমড়া বীজ, কলমী শাকের বীজ, ভুট্টা বীজ ও ধুন্দল বীজ) বিতরণ করা হয়েছে।