আতাহারুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি >>> সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর শাখার সম্মানিত শিক্ষক বনাম নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দল শিক্ষকদের দলকে ৫-০গোলে পরাজিত করে।২০ এ জুন শনিবার বিকেলে শেরপুর সদরে ভাটারাঘাট ঈদগাহ মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এসময় সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, শেরপুর শাখার সম্মানিত উপাধ্যক্ষ জনাব প্রলয় কুমার বিন্দ, প্রশাসনিক কর্মকর্তা জনাব মুস্তাফিজুর রহমান জনি আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য শিক্ষক-মন্ডলিসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।খেলা শেষ সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ পলয় কুমার বিন্দ বলেন,”শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ককে আরও সৌহার্দ্যপূর্ণ করে তোলে।৩৪ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে চমৎকার এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।