ফারুকুর রহমান বিনজু পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগের উপজেলা শাখার সহ সভাপতি কারাবন্দী আইয়ুব বাবুল প্যারোলে ৫ঘন্টার মুক্তি নিয়ে মায়ের জানাযায় অংশগ্রহণ করেন।সোমবার (২২)জুন সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুলের মা মরহুমা আনজুমান আরা বেগম (৭৫)বেলা সাড়ে বারটায় পটিয়া পৌরসভার ওয়াপদা রোড নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ —রাজেউন)।মৃত্যু কালে তিনি ৬ছেলে, ৪মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান।পারিবারিক সুত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।মায়ের মৃত্যুর সংবাদ শুনে আইয়ুব বাবুলের পক্ষ থেকে কারা কতৃপক্ষের নিকট প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে কতৃপক্ষ অনুমতি দিলে রাত সাড়ে ৯টায় জানাযায় অংশ নেন।জানাযায় রাজনৈতিক, সমাজিক, বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেন।নামাজের পর মরহুমাকে পারিবারিক কবরস্থানে সমাজিক মর্যাদায় দাফন কাজ শেষে পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে রাত সাড়ে ১১টায় সাবেক মেয়র আইয়ুব বাবুল কে নিয়ে চট্টগ্রাম কারাগারে র উদ্দেশ্য রওয়ানা দেয়।