কলমে :-নাজিম উদ্দিন।
*********************
ঈদে কুরবানী দিবে
আছে যার টাকা,
কুরবানি ভাগ্যে নাই
পকেট যাদের ফাঁকা।
সুদ ঘুষ খায় যারা
হারাম টাকা ওদের,
কুরবানী দিলে পরে
কুরবানী হবে না তাদের।
কুরআনের কথা মেনে
কুরবানী যদি দাও,
কুরবানী সহি হবে
এটা জেনে যাও।
একা একা গোস্ত খাবে
এটা ঠিক নয়,
আশেপাশে দুস্থ যারা
তাদের দিতে হয়।