কলমে:- নাজিম উদ্দিন।
*********************
কুরবানি এসে গেল
ত্যাগের বার্তা নিয়ে,
শুধু কুরবানি নয়
পশু জবাই দিয়ে।
মনের ভিতর যত পশু
বাস করে ভাই,
পশুগুলো মেরে ফেলো
মেরে ফেলা চাই।
পশু কোরবানি দেয়া
আসল কথা নয়,
মনে যদি পশু থাকে
কুরবানি দিতে হয়।
পশু কুরবানি দিলে
কুরবানী হবে না,
মনে যত পশু আছে
কুরবানী দিতে ভুলো না।