ভালোবাসা প্রীতি প্রেমের সম্পর্কই দু’জনের,
যা বজায়ে দায় দুইয়েরি শুধু নয় একজনের।।
বিনি সুতার ঐ প্রেম বাঁধন টিকে রয় ছাড় ছাড়ে,
হয় গিট দৃঢ় পরস্পরকে দেয়া ছাড়ের হারে,
মন চুরিতে ছাড়েই অস্ত্র মনে সিঁধ খননের।।
চাইলে পায় না প্রেম দোয়া কেউ মন বিনে কারো,
সংঘাত ভুলে প্রেম স্নেহতে মন জয়ের পথ ধরো।
পরের হিতে নিজের হিত ভিত ক্রমে গড়ে উঠে,
তাই তো উমর অমর আজও ভৃতে উঠায় উটে,
হার ত্যাগই হয় সুখ প্রদানে জয় স্বার্থ সুখ হননের।।
আসল সুখ তো হেরে জয়ের।।