আব্দুল্লাহ আল মারুফ >>> কক্সবাজারের রামুতে এক বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।সোমবার (১৫ জুন) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকার একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে র্যাব।অভিযান চলাকালীন একটি বসতবাড়ির সাথে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা জায়গায় ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অস্ত্রগুলোর সন্ধান মেলে। সেখান থেকে উদ্ধার করা অস্ত্রের বিবরণ নিচে দেওয়া হলো:দেশীয় একনলা বন্দুক: ১টি (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি)ধারালো দা/ম্যাচেট: ১টি, কাঠের হাতলযুক্ত (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই কৌশলে সটকে পড়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের দমনে র্যাবের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।