নিউজ ডেক্স >>> চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম, অদ্য ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর বিশেষ পর্যালোচনা করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় জনবান্ধব পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক সেসব সমাধানের প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন।উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জনাব এস এম দিদারুল ইসলাম সিকদারসহ থানার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।