মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> সখিপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম। আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর তালুকদার, মুহাম্মদ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য মাসুদ রানা প্রমূখ।এ সময় যুগ্ম আহবায়ক মোঃ শরীফুল ইসলাম, মোঃ আঃ লতিফ মিয়া, মোঃ জুলহাজ গায়েন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি তাইবুর রহমান, সদস্য শরীফুল ইসলাম বাবুল, নজরুল ইসলাম নাহিদ, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম হাবিব, জাহিদ হাসান, আহমেদ সাজু, আব্দুর রাজ্জাক সুজন ও অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাবো। তাই উন্নয়ন অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।