মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> কুখ্যত মাদক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক মা এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন পটুয়াখালী জেলা সদরের বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের মৃত সুলতান ফকিরের স্ত্রী মোসাঃ জয়নব বেগম ওরফে চায়না এবং তার ছেলে মোঃ সালাম ফকির। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এই মা ও ছেলের বিরুদ্ধে মোট ৪টি জিআর মামলায় সাজা এবং ৬টি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। মোঃ সালাম ফকির: তার বিরুদ্ধে মোট ২টি জিআর মামলায় আদালত কর্তৃক সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও আরও ৪টি জিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।মোসাঃ জয়নব বেগম চায়না: তার বিরুদ্ধেও ২টি জিআর মামলায় আদালতের সাজা রয়েছে এবং অন্য ২টি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া এড়াতে তারা এলাকা ছেড়ে নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করেছিল। অবশেষে পুলিশের নিখুঁত অভিযানে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।