মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>>
জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলার উদ্যোগে ৩৩ টি গরু কুরবানীর মাধ্যমে ৩০০০ হাজার পরিবারের মধ্যে কুরবানী দিতে অক্ষম পরিবারের মাঝে কুরবানির গোস্ত উপহার প্রদান করা হয় ।বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভার মাঝে ৩৩টি গরু কুরবানী করা হয়। ঈদের দিন বিকাল থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত গরু জবাই ও কুরবানী গোস্ত বিতরনের কার্যক্রম চলমান থাকে।
কুরবানীর গোস্তো বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ।বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া ও মুফতি আমিনুল ইসলাম, উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর আমির মো:ফেরদৌস আহাম্মদ, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারি ওয়ালিউল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি মু.নুরুল হুদা,মু.শরীফুল ইসলাম সরকার, মাও.ওবায়দুল্লাহ মাহমুদ, মাও.রুহুল আমীন সরকার,পৌর সহকারী সেক্রেটারি মু জাকির হোসেন, ডা.গোলাম জিলানী, মো:বিল্লাল হোসেন, সুবিল ইউনিয়ন আমির মাওলানা তাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা মোহনপুর ইউনিয়ন আমির মাওলানা মোজাম্মেল হক বাচ্চু ও ইউনিয়ন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম খান মিজান সহ ইউনিয়ন আমীর ও ওয়ার্ড সভাপতি সহ শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন ।