মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ২৭ শে এপ্রিল ২০২৬ খ্রিঃ
তুমি হাসলে আমি হাসি
তুমি বাঁচলে আমি বাঁচি
তোমার ভালোবাসার পরশে
আমার মায়ার বাঁধনে যুক্ত করেছি।
তোমার তরে নিজকে জড়িয়ে
আজ ও আগামীর পথ চলি
শ্রদ্ধা সম্মান মর্যাদা বিশ্বাস সততায়
আমি তোমাকে অফুরন্ত ভালোবাসি।
তুমি আমার জীবনের পূর্নতা
তোমাকে কখনো যাবে না ভুলা
তোমার কোন হয়না তুলনা
তুমি আমার মনের শান্তনা।
প্রিয়তমা এতোটুকু রেখো জানি
আমি তোমারী আছি ছিলাম থাকবো
আমি তোমাকে হৃদয় মঞ্জিলে রেখেছি
প্রকৃতি প্রেম পৃথিবী আছে সাক্ষী।