কলমে:- নাজিম উদ্দিন।
**********************
গুরু গুরু মেঘ ডাকে
ঝিরিঝিরি বৃষ্টি,
খাল বিল ভরে গেছে
পুকুর হল সৃষ্টি।
হাঁস গুলো খেলা করে
পুকুরের মাঝে,
ছেলেমেয়ে স্নান করে
সকাল সাঁঝে।
মাছ ধরে কেহ কেহ
বরশি দিয়ে,
কেহ কেহ ধরে মাছ
ঝাঁকি জাল নিয়ে।
পাকা ধান ডুবে গেল
ভারী বর্ষণে,
চাষী ভাই দেখে শুধু
ভেজা নয়নে।