কবি শাহাদাত হোসেন তালুকদার >>>জগৎ দেখার মধ্য দিয়ে মানুষের জন্য সবচেয়ে বড় ও সহজ শর্তে পাওয়া মায়ের কোলে আশ্রয় ও মাতৃত্বের অমৃত ভালোবাসা।”মা” শব্দ থেকেই ভালোবাসার উৎপত্তি বলা আমার অভিপ্রায়ে সমীচীন। পৃথিবীতে এমন অনেক মুল্লুক রয়েছে তাদের জীবনাচার স্বভাব চরিত্র চলাফেরা ইত্যাদিতে আমাদের চেয়ে সব কিছুতে ভিন্নতা।যা আমরা সাধারণত আধুনিকতার ছোঁয়া হিসাবে বিবেচনায় রেখে থাকি,তারা আমাদের মত অনেকটা প্রকৃতি ও প্রাকৃতিক নির্ভর নহে।বলা চলে আমাদের পরিবেশ থেকে প্রতি পদে পরতে আলাদা তাদের গরজ মতি মনন ও জীবন স্টাইল।ভালোবাসা আমাদের কাছে সবসময় পবিত্র প্রাকৃতিক এবং নৈসর্গিক।ভারতবর্ষের বাইরে ভালোবাসাকে ভালো মন্দে যখন তখন উপভোগ করেন,আর আমরা ভালোবাসাকে বেশি করে হৃদয়ে অনুভব করি সরল বিশ্বাস ও প্রবিত্রতার সাথে কাজে কর্মে নিঃশ্বাসে বিশ্বাসে।ভালোবাসার কাছে কোন সুনির্দিষ্ট দিন ক্ষণ নেই আর সে যদি বলা হয় মায়ের প্রতি ভালোবাসা তবে সেই ভালোবাসার কোন পরিমাপ বা পরিসীমা থাকেনা বা থাকতে পারেনা।ভালোবাসা পাগলা ঘোড়া,ভালোবাসা বেসামাল, ভালোবাসা পবিত্র,ভালোবাসা প্রাণ,ভালোবাসা মায়ের মতন,ভালোবাসা অতুলনীয় ও অমূল্য মর্যাদার সৃষ্টির সন্মান।পৃরথিবীর সকল মায়ের প্রতি আমার পরম শ্রদ্ধা ও ভালবাসা প্রতিদিন সর্বক্ষণ যখন তখন।