মোঃ আঃ লতিফ মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র ্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সখিপুর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো: মতিন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং টাঙ্গাইল-০৮ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।উদ্ধোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন মাস্টার, বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,সহ-সভাপতি আকবর হোসেন,মোঃ নাসির উদ্দিন, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব,বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সবুর রেজাসহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শ্রমিক দলের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ।প্রধান বক্তাসহ সকল বক্তাই দিনটি উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিক আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। একইসাথে তারা বর্তমান সময়ে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও ন্যায্য মজুরি দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন। কর্মক্ষেত্রে শ্রমিকের সুস্বাস্থ্য ও জীবনের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপস্থিত বক্তাগণ।