মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ২৬ শে এপ্রিল ২০২৬ খ্রিঃ
তুমি আমার ফাগুনের প্রথম গোলাপ
তোমার সঙ্গে হবে প্রেমের প্রথম আলাপ
তুমি আমার প্রেমের মনের প্রথম আগুন
তোমাকে না পেলে আমার মনে ব্যথা দ্বিগুণ।
তুমি আমার প্রেমের প্রথম বসন্ত
তুমি আসবে কবে আমাকে বলো
তুমি আসবে বলে পথে চেয়ে থাকি
তোমারী ছবি হৃদয়ে ধারণ করে চলি।
এই জীবনে তুমি হীনা আজও লাগে শূন্য
তোমাকে ভালোবেসে জীবন হোক পরিপূর্ণ
আমার প্রেমের বসন্তে তুমি কবে আসবে
দুঃখ বিরহ কষ্ট যন্ত্রণা কালো মেঘ কাটবে।
ছোট্ট বেলার ভালো লাগার সেই স্মৃতি গুলো আজও আমার অন্তরে ক্ষণে ক্ষণে মনে পড়ে
প্রতিদিন প্রতীক্ষন তোমার সঙ্গে হোক কথা
তুমি আমার প্রেম জীবনের প্রথম চাওয়া।