পটুয়াখালী প্রতিনিধিঃ নিরব শিকদার>>>
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযাগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতার প্রকল্প (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য এস এম শাহজাদা (এমপি).। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু: সাহিন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: হাজী মুজিবুর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যু্গ্মসাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক মো: মোফাজ্জেল হোসেন মাসুদ, তপন কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।