রিপোর্ট: আব্দুল্লাহ আল মারুফ >>> বাংলার চিরায়ত লোকজ সুর আর আধুনিক সংগীতায়োজনের চমৎকার সমন্বয়ে প্রকাশ পেয়েছে তরুণ শিল্পী জুলেখা আক্তার জুলি’র নতুন গান ‘রঙ্গিলা মাঝিরে’। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। দর্শক-শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে অন্যরকম এক উন্মাদনা।
কালজয়ী এই গানটির কথা ও সুর করেছেন প্রখ্যাত গীতিকার ও সুরকার লক্ষীপদ আচার্য্য। নতুন আঙ্গিকে গানটির সংগীত পরিচালনা (মিউজিক) করেছেন আলাউদ্দিন আলো। মিউজিক ভিডিওটির শৈল্পিক নির্দেশনায় ছিলেন পরিচালক আসাদুজ্জামান আজাদ। শিল্পীর নান্দনিক উপস্থাপনায় মেকআপে ছিলেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ফানি আরিফ।
একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করার পর থেকেই ভিউ এবং ইতিবাচক মন্তব্যের জোয়ার বইছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে গানটির আধুনিক ফোক ঘরানা বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।
গানটির সাফল্য নিয়ে উচ্ছ্বসিত শিল্পী জুলি বলেন:লোকসংগীত আমাদের মাটির গান, শেকড়ের টান। লক্ষীপদ আচার্য্য স্যারের এই অনবদ্য সৃষ্টিটি আমি নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেছি। আলাউদ্দিন আলো ভাই অত্যন্ত চমৎকার মিউজিক করেছেন এবং আজাদ ভাইয়ের পরিচালনা ভিডিওটিকে প্রাণ দিয়েছে। দর্শকরা গানটি যেভাবে গ্রহণ করেছেন, তাতে আমি অভিভূত। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
গান রঙ্গিলা মাঝিরে (কভার) কণ্ঠশিল্পী জুলি,কথা ও সুর লক্ষীপদ আচার্য্য,সংগীত পরিচালনা আলাউদ্দিন আলো,পরিচালনা আসাদুজ্জামান আজাদ,মেকআপ ফানি আরিফ।
সংগীতবোদ্ধাদের মতে, লোকগানকে আধুনিক ঢঙে উপস্থাপন করার ফলে এটি শুধু গ্রামবাংলার মানুষের কাছেই নয়, বরং শহরের তরুণ শ্রোতাদের হৃদয়েও জায়গা করে নিয়েছে। মানসম্মত নির্মাণ আর সুমধুর গায়কী-সব মিলিয়ে ‘রঙ্গিলা মাঝিরে’ এই সময়ের অন্যতম আলোচিত গানে পরিণত হয়েছে।আপনারাও গানটি উপভোগ করতে পারেন সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে।