জিয়া (শিবপুর) প্রতিনিধি: শিবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধানের নমুনা সংগ্রহ ও শস্য কর্তন অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার সকালে উপজেলার বাজনাব এলাকায় এই বোরোধান কর্তন উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,উপজেলা কৃষি অফিসার মোহসিনা জান্নাত তোরণ,পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি প্রমূখ।