আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি >>> মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট।বিশেষ করে জামালপুর পৌরসভার শেখেরভিটা এলাকাতে বিগত কয়েক বছরে মাদকদ্রব্য সেবন কেনাবেচা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এক সময় শান্ত ও সুশৃংখল এলাকাটি এখন মাদকের রমরমা আখড়ায় পরিণত হয়েছে। আবাসিক এলাকার মাঠ ছোট শিশুদের খেলাধুলার স্থান,এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশেও কারবারিরা সক্রিয় রয়েছে। যার শিকার হচ্ছে এলাকার কিশোর ও যুব সমাজ। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় গাজা,ইয়াবা,হেরোইন ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মরণ নেশা এখন হাতের নাগালে।স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই মরণ নেশার জলে জড়িয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে মাদকাসক্ত কিশোররা টাকার জন্য চুরি ছিনতাই এবং পারিবারিক সহিংসতার মত অপরাধে লিপ্ত হচ্ছে। রাতের বেলা বা আড়ালে এরা মাদকের আড্ডা জমায় যা এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করছে।অনুসন্ধানে দেখা গেছে বড় মাদক ব্যবসায়ীরা ধরা ছোয়ার বাইরে থেকে কিশোর ও উঠতি বয়সের তরুণদের মাধ্যমে মাদক বিক্রি ও সরবরাহ করছে এরা অনেক ক্ষেত্রেই কিশোর গ্যাং হিসেবে এলাকায় পরিচিত।মাদকের এই ভয়াবহ বিস্তারে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। মাদকাসক্তদের দাপটে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।এলাকাবাসীর আরো অভিযোগ,প্রশাসন তৎপর হলে ও নিয়মিত অভিযান চালালে অনেক ক্ষেত্রে মাদক নির্মল করা সম্ভব এবং যারা মাদক কারবারের সাথে জড়িত আর যারা প্রতিনিয়ত সেবন করে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করিলে এলাকায় শান্তি বিরাজমান থাকবে। এলাকা কে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে একসাথে রুখে দাঁড়াতে হবে।মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি স্লোগানকে সামনে রেখে প্রতিরোধ গড়ে তুলতে হবে।