খাগড়াছড়ি পানছড়ি প্রতিনিধিঃ মোঃ নূর হোসাইন বাবু >>> ” নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে পার্বত্য খাগড়াছড়ি জেলায় পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়।উক্ত আয়োজনের উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন, খাগড়াছড়ি পার্বত্য জেলা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া।নববর্ষের এই আনন্দঘন আয়োজন সকলের মাঝে সম্প্রীতি, ঐক্য এবং নতুন প্রত্যয়ের বার্তা পৌঁছে দেয়। পান্তা ইলিশ ও বিভিন্ন ধরনের ভর্তা ভাত খাবারের আয়োজন করা হয়।বিভিন্ন সাজে সজ্জিত হয়ে খাগড়াছড়ি জেলার ডিসি মহোদয় মোহাম্মদ আনোয়ার শাহাদাত খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, জাতীয় সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয়ের উপস্থিতিতে খাগড়াছড়ি জেলা সহ বিভিন্ন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। পরে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে খাগড়াছড়ি কোট বিল্ডিং স্কুল মাঠে এসে শেষ হয়শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত, বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। এছাড়া বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।