কলমে :-নাজিম উদ্দিন।
**********************
অন্ধকার চিড়ে চাঁদ
আলো যখন দেয়,
পৃথিবীর সব কিছু
আলোকিত হয়।
চাঁদ আলো দিলে কভু
চাঁদের ক্ষতি হয়!
পৃথিবীর সব কিছু
আনন্দে রয়।
যার আছে অর্থবিত্ত
দান যদি করে,
অভাবীরা হাত তুলে
মুনাজাত ধরে।
টাকা করি যার আছে
দান করে যাও,
তার বিনিময়ে তুমি
অনেক সোয়াব পাও।