মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ
আমার মনের বেদনা
কেউ তো শুনে না
বুঝাইলেও বুঝে না
হৃদয়ে আছে যন্ত্রণা।
কে আমায় দিবে শান্তনা
আমাকে এখন বলো না
ধৈর্য ধরার শক্তি দাও
আমি আর পারছি না।
এসো আমার সঙ্গী হয়ে
পাশে বসো হাতটা ধরে
আমি থাকবো তোমার তরে
জীবন মরন সর্বকালে।
মনের সঙ্গে মন মিলে
আমাকে বুকে নিও তুলে
তুমি আর যাইও না ভুলে
হৃদয়ের প্রদীপ জ্বেলে।
দুজন দুজনের জুটি
দুঃখের হোক ছুটি
আমি যে আছি একা
বৈশাখে প্রথম হবে দেখা।