কলমে :-নাজিম উদ্দিন।
সুখে আছি ভালো আছি
কখনো হয়নি ভাবা,
সুখে আছে ভালো আছে
আমার বৃদ্ধ বাবা?
কর্মব্যস্ত থাকি আমি
সময় আমার কই,
সংসার নিয়ে ব্যস্ত
কর্মব্যস্ত রই।
মাঝে মাঝে ভাবি আমি
যখন বৃদ্ধ হব,
আমিও কি বাবার মত
অবহেলিত রবো।
এই চিন্তা যবে থেকে
মাথায় আমার এলো,
সবকিছু কেন জানি
হলো এলোমেলো।