কলমে: প্রিয়াংকা নিয়োগী সনি ❤️
দেশ:ভারত,
তারিখ:05.04.2026
______________________
একদিন বয়েসের খেয়ালে দূরত্ব বাড়ে পছন্দের তালিকা থেকে,
নারী বলে।
ও তো নারী ওর জন্য আজও সীমাবদ্ধতা দাঁড়িয়ে,
আধুনিক যুগ তবুও তাতে।
নারী তার তো ছেলে পুলে হয়েছে,
সাইকেলটা মুক্ত রাস্তায় না তার জন্যে,
খেলাধুলা আর না বয়েসের জন্যে,
এর জন্য দায়ী কে!
সুখগুলো চলে যায় দূরে,তার কদর কি আছে!
সে যে বয়েসের ভারে পা দিয়েছে,
সে তো অনেকদিন আগেই দিয়েছে।
ঐ যে যেদিন আঠারো তে পড়েছিলে,
সেদিন গুঞ্জন শুরু হয়েছিল এবার আসন্ন বিয়ে।
কেউ কেউ সাহসিকতার সাথে,
নিজের জীবন পরিচালনা ও নেতৃত্বে,
কাটাবে বলে ঠিক করেছে।
তার দিকে আঙুল উঠছে বেশ করে,
সে যে নারী বলে।
বয়েসের ভারে হাসতে হয় জীবন হাসিতে,
মন রক্ষার্থে সম্পর্ক ঠিক রাখতে,
ছুটে যায় অনেক কিছু রয়ে যায় স্মৃতিতে।
_______________