মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর, রংপুর।
তারিখঃ ০১ এপ্রিল ২০২৬ খ্রিঃ
একটি ফুল যেমন সুন্দর
আমার কাছে তুমি সুন্দর
ফুল যেমন যায় ঝরে
জীবনে সম্পর্ক তেমনি সরে।
ফল যখন থাকে কাঁচা
সম্পর্কে তেমনি থাকে মজা
ফল যখন হয় পরিপক্ব
তখন হয় মধুর মিলন।
ফল যখন হয় বেশি পাকা
সম্পর্কে তখন দূরত্বের ছায়া
ফলে যখন থাকে পোকা
সম্পর্কে তখন হয় ধোঁকা।
ফলে যখন থাকে ফরমালিন
সম্পর্কে তখন হয় মনোমালিন
কথায় কথায় যখন আঘাত
সম্পর্কে তখন ঘটে ব্যঘাত।
ফলের গাছে যখন দেয় বিশ
সম্পর্কে সন্দেহে করে ইস ইস
দুজনার সম্পর্ক যেমনি হোক
তুমি আমার দৃষ্টিতে সুন্দর।