কলমে :-নাজিম উদ্দিন।
———————————-
পৃথিবী ধ্বংস হলে
আমরা যাব কোথায়,
এই কথা আছে নাকি
আমাদের মাথায়।
পৃথিবী ধ্বংস হবে
কেয়ামত হলে,
এটা কিন্তু মিথ্যে নয়
কোরআনে বলে।
ঘুষ খেলে সুদ খেলে
কঠিন বিচার হবে,
পাপী বান্দা জাহান্নামে
কষ্টে রবে।
জাহান্নামের কষ্ট থেকে
বাঁচতে যদি চাও,
পাপ কাজ বাদ দিয়ে
সোজা পথে যাও।