প্রেস বিজ্ঞপ্তি : আমাদের সকলের প্রিয় মুখ, সংগঠনের নিবেদিত প্রাণ ও সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মান্নান-এর মা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনাব আব্দুল মান্নান ‘শাহ জব্বারিয়া হজ্ব কাফেলা ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী হিসেবে পরিচিত।তার মাতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেই দোয়া করেন।মরহুমার জানাজার নামাজ আজ আছরের নামাজের পর বিকেল ৫টায় স্থানীয় আহসান সিকদার বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় ধর্মপ্রাণ মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শোকান্তে-
যায়েদ হোসাইন
সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী
সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন শাখা।