আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় পেট্রোল পাম্পগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ ও নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) পরিচালিত এই অভিযানে পাম্প মালিকপক্ষকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো প্রকার নম্বরবিহীন ডাম্পার বা স্ক্যাভেটরকে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। মূলত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। যদি কোনো পেট্রোল পাম্প সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নম্বরবিহীন ডাম্পার বা স্ক্যাভেটরকে তেল সরবরাহ করে, তবে তার ছবি বা ভিডিও ধারণ করুন।প্রাপ্ত তথ্য বা প্রমাণাদি সরাসরি ‘উপজেলা প্রশাসন সাতকানিয়া’-র অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারী পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।