চারঘাট (রাজশাহী)থেকে মোঃ শফিকুল ইসলাম >>> আজ শনিবার (২৮ মার্চ ২০২৬) বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা-এ ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এক বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপাররা এই কুচকাওয়াজের মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। তিনি অভিবাদন গ্রহণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্যে বলেন, “পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়”—নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমান।২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই ব্যাচে ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্যারেড কমান্ডার ছিলেন আহমেদ সাদমান সাকিব। বেস্ট প্রবেশনার ও একাডেমিক হিসেবে পুরস্কার পান মোঃ ফাহিম ফয়সাল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব দেখান আরাফাত হোসেন, শাওন রেজা ও বাপী কুমার দাশ।সমাপনী শেষে নবীন কর্মকর্তারা বিভিন্ন জেলায় ছয় মাসের মাঠ পর্যায়ের প্রশিক্ষণে অংশ নেবেন।