মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরে ছোট ভাইকে গুলি করে হত্যা করায় বড় ভাই আ.লীগ নেতা আটক।ফরিদপুরের বোয়ালমারীতে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ডা. গোলাম কবির (৭২) নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।২৫ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।নিহত ব্যক্তির নাম মিন্টু (৫৫) বলে জানা গেছে।অভিযুক্ত বড় ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।তবে কি কারনে ভাইকে গুলি করে হত্যা করেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি।